সোমালিয়া সংবাদ, আরামবাগ: বেশ কিছুদিন ধরেই পানীয় জল নিয়ে সমস্যায় পড়েছেন। এলাকায় টিউবওয়েল থাকলেও তা থেকে জল উঠছে না। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। আর তাই প্রতিবাদে শুক্রবার আরামবাগ গড়েরঘাট রাস্তার আরান্ডি-১নং গ্রাম পঞ্চায়েতের বলাইচকে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। এদিন সকালে মহিলারা খালি বালতি নিয়ে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখান। এই ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবিলম্বে সমস্যা সমাধানের আশ্বাস দেয় পুলিশ। এরপরই গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। গ্রামবাসীদের অভিযোগ, ওই অঞ্চলের টাকশাল গ্রামে টিউবওয়েলের উপর ভরসা করে গ্রামবাসীদের পানীয় জল সংগ্রহ করতে হয়। কিন্তু সম্প্রতি জলস্তর অনেক কমে যাওয়ায় সেগুলি বিকল হয়ে পড়েছে। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান সোহরাব হোসেন বলেন, জলের সমস্যা নিয়ে আমাকে কেউ জানায়নি। হঠাৎ করেই শুনছি গ্রামবাসীরা জল পাচ্ছেন না। বিষয়টি জানার পরেই আমরা পানীয় জলের ট্যাঙ্ক আনিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি। শনিবার থেকেই সাবমারসিবল পাম্প বসানোর কাজ শুরু হয়ে যাবে। অন্যদিকে আরামবাগ পিএইচপি দপ্তরের সহকারি বাস্তুকার শোভন বিশ্বাস জানান, ওই গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের জন্য প্রক্রিয়া চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে।
![]()

More Stories
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ
‘বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই, অভিষেকই ভরাডুবির ১০০ শতাংশ দায়ী, বিজেপি যদি ডাকে পা বাড়াতে দ্বিধা করব না’— বিস্ফোরক গোঘাটের বর্ষীয়ান নেতা মনোরঞ্জন পাল