সোমালিয়া ওয়েব নিউজ: মাতালের কাণ্ডকারখানা দেখে ভয় কাঁটা বিমানের কর্মী থেকে যাত্রীরা। উড়ান অবতরণের পর বছর ৭২-র ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম জেমস হিউজেস, বাড়ি নিউজিল্যান্ড।
গত ২ নভেম্বর ইন্দোনেশিয়ার বালি থেকে উড়ানে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যাচ্ছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, বিমানে ওঠার পর একের পর এক মদের বোতল সাবাড় করে দেন ওই প্রৌঢ়। নেশাগ্রস্ত হয়ে পড়ায় একটা সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। সেই কারণেই এই আচরণ বলে মনে করছেন তদন্তকারীরা। আপাতত ওই ব্যক্তির ঠিকানা হয়েছে হাজত। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে অস্ট্রেলিয়ার পুলিশ।অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের দাবি, অভিযুক্তের এহেন আচরণে বিমানের সহযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। অনেকেই ওই সময় চিৎকার করে ওঠেন। দু’একজন তো দৌড়ে পাইলটের কেবিনের দিকে চলে গিয়েছিলেন। বিমান সেবিকাদের অনুরোধ সত্ত্বেও যাত্রীদের অনেকেই নিজের সিটে ফিরে যেতে চাননি। ফলে অবতরণের সময় বিপাকে পড়েন পাইলট। অত্যন্ত সাবধানতার সঙ্গে শেষে নির্বিঘ্নেই অবতরণ করতে সক্ষম হন তিনি। বিমান বন্দরে নামার সঙ্গে সঙ্গেই পাইলটের তরফে পুলিশে খবর দেওয়া হয়। অস্ট্রেলিয়া পুলিশের দাবি, গেট খুলতেই হুড়হুড়িয়ে যাত্রীরা বেরিয়া যান। এরপর বিমানের উঠে ওই ব্যক্তিতে গ্রেফতার করা হয়।
![]()

More Stories
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি: ১৫ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
মার্কিন-ইরান শান্তি চুক্তিতে স্বস্তি বিশ্ববাজারে, কমল তেলের দাম