সোমালিয়া ওয়েব নিউজ: নদীয়ার নবদ্বীপের ঐতিহ্য মন্ডিত লোকৎসব রাসউৎসব।এই উৎসবকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন ক্লাব ও বারোয়ারী পূজা কমিটিগুলোর ব্যস্ততা তুঙ্গে। এই রাস উৎসব উপলক্ষে দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন নবদ্বীপে। চৈতন্যভূমি নবদ্বীপে রাস উৎসব উপলক্ষ্যে বিভিন্ন মঠ ও মন্দির গুলিকে আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়।নবদ্বীপ শহরের একাধিক পূজা কমিটিগুলো পুরানো ঐতিহ্য তথা রিতী অনুযায়ী পূজা করলেও, ব্যাতিক্রমি ভাবে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় শুরু হয়েছে দর্শনার্থীদের মন কাড়তে বিভিন্ন থিমের পূজা।তেমনই নবদ্বীপ পৌরসভার বিশ্বাস পাড়া বিবেকানন্দ কলোনির মহিলা পরিচালিত সর্বজনীন নটরাজ পূজা কমিটি। এবছরের তাদের ভাবনায় থাকছে ভারতের স্বাধীনতা র ৭৫ পূর্তী তথা দেশের অমৃত মহোৎসব পালন।এবারে তাদের থিমের নাম ভারত ভাগ্য বিধাতা।যেখানে থাকছে একটি বৃহৎকারে জাতীয় পতাকা, থাকছে ভারত মাতার প্রতিকৃতি, সহ দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদানের কথা, সাথে থাকবে দেশের স্বাধীনতা বিষয়ক বিভিন্ন তথ্য চিত্র।সহ স্বাধীনতার পর থেকে শিক্ষা, ক্রীরা, সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে যারা দেশের নাম তথা দেশকে বিশ্বের দরবারে সন্মানিত করেছে তাদের বিষয়েও বিভিন্ন চিত্রপট।
এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আলোক সজ্জা।
সব মিলিয়ে এক ভিন্ন ভাবনায়, ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে চলছে তাদের পুজো।
![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের