দাগি আসামীদের এবার যুদ্ধে নামালো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সোমালিয়া ওয়েব নিউজ: রাশিয়ার প্রেসিডেন্টের নয়া চমক।ইউক্রন যুদ্ধ দাগি আসামীদের নামাচ্ছে পুতিন। জানা গিয়েছে, এবার দোষী সাব্যস্ত খুনি ও মাদক পাচারকারীদের মতো জেল খাটা দাগি অপরাধীদেরকে ইউক্রেনে যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া। আপৎকালীন মজুত সেনাদের (রিজার্ভ সেনা) যুদ্ধে নিযুক্তির আইনে সংশোধনী আনার মধ্য দিয়ে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সেপ্টেম্বরে ‘আংশিক সেনা সমাবেশের’র নির্দেশ দেন। পুতিনের এই আদেশের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। অনেকে এর বিরোধীতা করে রাশিয়া ছেড়ে পালিয়ে যায়।তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি বলা হয়েছে, পুতিনের ডাকা তিন লাখ সেনা সমাবেশের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এরই মধ্যে প্রায় লাখ খানেক সেনা ইউক্রেন যুদ্ধের জন্য পাঠানো হয়েছে বলেও জানানো হয়। বাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানায় দেশটি। এরপরেই দাগি অপরাধীদেরও ইউক্রেইন যুদ্ধে পাঠানোর খবর এলো। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ শনিবার পর্যন্ত টানা ২৫৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। ইউক্রেনে নতুন করে সেনা পাঠানোয় যুদ্ধের তীব্রতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Loading