সোমালিয়া ওয়েব নিউজ: ভিক্টোরিয়া হ্রদে বিমান ভেঙে পড়ায় শোরগোল পড়ে যায় আন্তর্জাতিক মহলে। তানজানিয়ার প্রেসিশন এয়ারলাইনের একটি বাণিজ্যিক বিমান লেক ভিক্টোরিয়ায় বিধ্বস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিমানটিতে ৪৩ জন আরোহী ছিল বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির স্থানীয় সময় ভোরে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে। দেশটির পুলিশ এখন পর্যন্ত কোন হতাহতের খবর জানা যায়নি। রিপোর্টে প্রকাশিত বিভিন্ন ছবিতে লেকের মধ্যে বিমানের বেশিরভাগ অংশ ডুবে যেতে দেখা গেছে।প্রেসিশন এয়ারলাইনের এক মুখপাত্র, বিমানটি বুকোবা বিমানবন্দরের কাছে আফ্রিকার সর্ববৃহৎ লেকে বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন। বিমানটি এই বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির ব্রডকাস্টিং কর্পোরেশন বলছে, বাজে আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এই বিষয়ে আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা বলেন, বিমানে ৪৩ জন আরোহীর মধ্যে ৩৯ জন যাত্রী, দুইজন পাইলট ও দুই জন কেবিন ক্রু ছিলেন। এখন পর্যন্ত ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।পাশাপাশি বাকীদের খোঁজে তল্লাশি চলছে।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন