সোমালিয়া ওয়েব নিউজ: ভারী বৃষ্টিপাতের কারণে, চেন্নাইয়ের পুলিয়ানথোপের অঞ্জিনিয়ার মন্দির চত্বরও আবহাওয়ার বিরূপ প্রকোপ থেকে বাঁচতে পারেনি৷ এই মন্দিরে আগে থেকেই নির্ধারিত থাকা পাঁচটি বিয়ের অনুষ্ঠান করতে একেবারে নাজেহাল অবস্থা নতুন বর-কনেদের৷ আজ বিলম্বিত হয়েছে। মন্দিরের ভেতরেও জল থইথই অবস্থা৷ বিয়ের অনুষ্ঠানের জন্য সারিবদ্ধভাবে নব দম্পতিরা মন্দিরের ভিতরে যান৷ ঠিক সেই সময়েই তাঁরা একেবারে বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছিলেন৷
এই পবিত্র মন্দিরে বিয়ের জন্য আগে থেকেই নাম নথিভুক্ত করে রাখতে হয়৷ এদিনের নির্ধারিত বিয়েগুলিও কয়ক মাস আগেই নির্ধারিত হয়েছিল। জল থইথই মন্দির চত্বরে দম্পতিদের হাঁটার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
একজন হবু বর সংবাদ সংস্থাকে বলেন, “মন্দির জলে পরিপূর্ণ এবং আমরাপাবলিক প্লেসগুলি পরিষ্কার ও সঠিক ভাবে রক্ষণাবেক্ষণের জন্য পদক্ষেপ নেওয়ার আবেদন করছি। আর ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেট পাড়ায়।
![]()

More Stories
প্রকৃতির বিস্ময় — নীল তিমির দুধ জলে মিশে না!
পৃথিবীর সবথেকে দামি কাঠ
ফেলে দেওয়া বীজ থেকে কোটি টাকার ব্যবসা!