সোমালিয়া ওয়েব নিউজ: শিশুকে হেনস্থার অভিযোগের ভিত্তিতে বালকের বাবা, সৎমা এবং এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে সুস্থ রয়েছে ওই বালক। ঘটনাটি ঘটেছে আমেরিকার উত্তর ক্যারোলিনায়।জানা গিয়েছে, বাড়িতে ঠাঁই হয়নি বালকের। বাড়ির বাইরে কুকুরের খাঁচার মধ্যে তালাবন্ধ করে রাখা হয়েছিল তাকে। খাঁচায় শীতের পোশাক রাখা ছিল ঠিকই, কিন্তু তা স্যাঁতস্যাঁতে ছিল। রাতে ঠান্ডায় কাঁপছিল সে। এ ভাবেই গত সাত মাস ধরে খাঁচার মধ্যে দিন গুজরান করেছে ন’বছরের এক বালক।
শিশুটিকে বাড়ির বাইরে কুকুরের খাঁচায় রাখার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তার বাবা, সৎমা এবং এক আত্মীয়কে। অভিযোগ, গত এপ্রিল মাস থেকে বালকটিকে খাঁচার মধ্যে রাখা হয়েছিল। বাড়ি থেকে তাকে বার করে দেওয়া হয় বলে জানিয়েছে বালকটি। গত অক্টোবর মাসে খাঁচায় বন্দি বালককে দেখতে পান এক পড়শি। তিনিই পুলিশকে খবর দেন। পুলিশকে ফোনে জানানো হয় যে, এক বালককে কুকুরের খাঁচার মধ্যে রাখা হয়েছে। ফোন পেয়েই তৎপর হয় পুলিশ। তার পর লেক্সিংটন শহরে বালকের বাড়ির সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।ঘটনার খবর জানাজানি হতেই তোলপাড় নেট দুনিয়া।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন