সোমালিয়া ওয়েব নিউজ: জনপ্রতিনিধি ও জনসংযোগ – এই দুই শব্দ বন্ধনীর মধ্যে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। সংসদীগণতন্ত্রে জনপ্রতিনিধি হওয়ার আগে ও পরে এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক স্হাপন খুবই জরুরি। কারণ বিভিন্ন প্রয়োজনে এলাকার মানুষ তাদের জনপ্রতিনিধির কাছে আসে। তিনি যদি আবার বিশেষ দায়িত্বে থাকেন তাহলে সেক্ষেত্রে নিজের এলাকার বাইরে অন্য এলাকার বাসিন্দাদের প্রতিও দায়িত্ব পালন করতে হয়। সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে গুসকরা পুরসভার ভাইস চেয়ারম্যান বেলী বেগমের ক্ষেত্রে। তিনি পুরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার এবং ভাইস চেয়ারম্যান। ফলে দায়িত্বটা যথেষ্ট বেশি। কিন্তু নির্দিষ্ট জায়গা না থাকার জন্য সাধারণ মানুষ এবং তিনি অর্থাৎ উভয় পক্ষ চরম সমস্যায় পড়ত। সমস্যা সমাধানের জন্য দরকার ছিল একটা অফিস বা কার্যালয়। অবশেষে সেই সমস্যার সমাধান হলো।এই বিষয়ে বিধায়ক বলেন এই কার্যালয় গড়ে ওঠার ফলে এলাকার মানুষ তাদের সমস্যা জানানোর জন্য একটা জায়গা পাবে। ফলে পরিষেবা পেতে তাদের সুবিধা হবে। অপরদিকে চেয়ারম্যান জানানা,আমাদের লক্ষ্য মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া এবং তাদের হয়রানি বন্ধ করা। এই কার্যালয় গড়ে ওঠার ফলে মানুষের সুবিধা হবে। অন্যদিকে বেলী দেবী বলেন – এলাকার বাসিন্দাদের দাবি মেনে এই কার্যালয় গড়ে তোলা হলো। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি স্হানীয় বিধায়ক, পুরসভার চেয়ারম্যান সহ সমস্ত স্তরের দলীয় নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের