সোমালিয়া ওয়েব নিউজ: দৌড়তে গিয়ে একটি হাতি আচমকাই নিজের শুঁড়ের উপর পা দিয়ে ফেলেছে। পরক্ষণেই মাথা নিচু করে কান দুলিয়ে নিজের ভুল বুঝে ফেলেছে সে। ভাইরাল ভিডিওর শুরুতে দেখা গিয়েছে, হাতিটি এক ব্যক্তির হাত থেকে জল জাতীয় কিছু একটা খেয়েছে। তারপরেই শুরু করেছে দৌড়ানো। চারদিক ঘেরা একটি জায়গায় দৌড়তে দেখা গিয়েছে বাচ্চা হাতিটিকে। তাকে দেখার জন্য আশপাশে ভিড় করেছেন অনেক লোক। বেশ আনন্দেই দৌড়তে শুরু করেছিল হাতিটি। কিন্তু আচমকাই নিজের শুঁড়ে নিজেই পা দিয়ে ফেলেছিল সে। ফলে দৌড় থেকে যায় মুহূর্তের জন্য। পরমুহূর্তেই অবশ্য নিজের কাণ্ড বুঝতে পেরে পায়ের তলা থেকে শুঁড় বের করে এনেছিল সে। তারপর আবার শুরু হয় দৌড়। বাচ্চা হাতিদের ভিডিও সবসবময়েই বেশ মজার হয়। বলা হয়, বাচ্চা হাতিদের প্রায় এক বছর লেগে যায় নিজেদের শুঁড় সামলে রাখার কৌশল শিখতে। এই বাচ্চা হাতিটিকেও দেখে বোঝাই গিয়েছে যে সে বয়সে ছোট হওয়ায় এখনও ঠিকভাবে শুঁড় সামলাতে শেখেনি। আর তাই দৌড়তে গিয়ে নিজের পায়ের তলাতেই চেপে ফেলেছিল শুঁড়। তবে পরক্ষণেই অবশ্য নিজেকে সামলে নিয়েছে সে। বেসামাল হয়ে পড়ে গিয়ে কোনও অঘটন ঘটায়নি। বরং বেশ ভালভাবেই পুরো ব্যাপারটা সামাল দিয়েছে। ছোট্ট হাতির এমন কীর্তিকলাপ দেখে অবাক সকলেই।
![]()

More Stories
ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ
“ন মে ভক্তঃ প্রণশ্যতি”—বলরাম দাসের অলৌকিক রথযাত্রার লীলা
বিশ্বাসের বন্ধন: শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের এক স্মরণীয় ঘটনা