সোমালিয়া ওয়েব নিউজ: বগুরান জলপাই সমুদ্র সৈকতের নাম হয়তো অনেকেই শোনেননি। এই সৈকতের তীর ধীরে ধীরে পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করছে। যেহেতু এই সৈকতের নাম খুব একটা পরিচিত নয় তাই দীঘা বা মন্দারমনি থেকে এখানে কোলাহল অনেকটাই কম। আপনি যদি নিরিবিলিতে কয়েকটা দিন সমুদ্রের তীরে কাটাতে চান তাহলে বগুরান জলপাই আপনার জন্য শ্রেষ্ঠ ভ্রমণ ডেসটিনেশন।আপনি বাস সহযোগে পৌঁছে যেতে পারেন কন্টাই পর্যন্ত। সেখান থেকে টোটো ধরে মাত্র ১৫ মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন বগুরান জলপাই সৈকতে। বাস ছাড়াও আপনি এখানে ট্রেনের মাধ্যমেও যেতে পারেন। ট্রেন সহযোগে গেলে আপনাকে নামতে হবে কাঁথিতে। সেখান থেকে অতি সহজেই আপনি পৌঁছে যেতে পারেন এই সৈকতে।বগুরান জলপাই এর সমুদ্র অনেকটাই শান্ত। দীঘা বা মন্দারমনির সমুদ্রের মত উচ্ছলতা এখানে আপনি দেখতে পাবেন না। এখানকার সৈকতের পরিবেশ আপনার মন জয় করে নেবে তা নিশ্চিত করে বলা যায়। এখানকার সমুদ্রের তীরে ঘুরে বেড়ায় লাল কাঁকড়ারা। জোয়ার-ভাঁটার তালে তাল মিলিয়ে সমুদ্রের জল কখনো ছোঁবে আপনার পা আবার কখনো সরে যাবে অনেক দূরে।সাগর নিরালা নামে একটি মাত্র থাকার রিসোর্ট রয়েছে এখানে। এখানকার খরচ অপেক্ষাকৃত অনেকটাই কম। তাই দুদিনের ছুটিতে আপনি ঘুরে আসতে পারেন বগুরান জলপাই এর সমুদ্র সৈকত থেকে।
![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা