সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্বকাপের ফাইনালে ওঠা দুই দল, অর্থাৎ আর্জেন্তিনা ও ফ্রান্সের জার্সি পরে বিয়ে করলেন কেরলের যুগল। বিশেষ সুত্রে জানা গিয়েছে, সচিন আর ও আর আথিরার বিয়ের তারিখ পড়ে যায় ফিফার ফাইনালের দিন। বিয়ের কেনাকাটা থেকে আয়োজন, সবকিছুতেই মোটামুটি দুই জনেই সহমত ছিলেন। কিন্তু ফাইনালে কোন দলের পক্ষে গলা ফাটাবেন, সেই সিদ্ধান্তে কোনও আপস তাঁরা করতে চাননি।সূত্রের খবর, আর্জেন্তিনা ও তারকা ফুটবলার লিওনেল মেসির অন্ধভক্ত সচিন। অন্যদিকে আথিরা আবার ফরাসি ফুটবল টিমের সমর্থক। জানা গেছে, এই যুগল কোচিতে গাঁটছড়া বাঁধেন কাতারের লুসেইল স্টেডিয়ামে দুই দল সম্মুখ সমরে নামার বেশ কয়েক ঘণ্টা আগে। সেখানেই দেখা যায়, দুই জনেই ১০ নম্বর জার্সি পরেছিলেন। ঝলমলে পোশাক-গয়না নয়, ফ্রান্সের কিলিয়ান এমবাপের হয়ে আথিরা ও আর্জেন্তিনার মেসির হয়ে সচিন, ওই জার্সিতেই সারলেন বিয়ে। জানা গেছে, নবদম্পতি তাঁদের রিসেপশন এবং বিবাহের ভোজ দ্রুতগতিতে সেরে ২০৬ কিলোমিটার দূরে তিরুবনন্তপুরমে সচিনের বাড়িতে ফিরে যান। কারণ সময়ের আগে পৌঁছে ঐতিহাসিক ফাইনাল ম্যাচ দেখতে হবে তো।দুই জন দুই দেশের জার্সি গায়ে বিশ্বকাপ ফুটবল খেলাও দেখেন।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন