সোমালিয়া ওয়েব নিউজ: খুশির হাওয়া আম্বানি পরিবারে। সম্প্রতি যমজ সন্তানের মা হয়েছেন আম্বানি কন্যা। দুই সন্তানকে নিয়ে মুম্বই ফিরেছেন ইশা আম্বানি । নবজাতকদের সঙ্গে দম্পতিকে তাঁদের বাসভবনে স্বাগত জানান মুকেশ ও নীতা আম্বানি ৷ আম্বানি কন্যার যমজ ছেলে এবং মেয়ের এদিনই প্রথম ঝলক দেখা গেল ৷ মা হওয়ার পর প্রথমবার বাড়ি আসবে মেয়ে ৷ তাই সকাল থেকেই ছিল সাজো সাজো রব ৷ শেষপর্যন্ত অপেক্ষার অবসান ৷ যমজ সন্তানদের নিয়ে ইশা আম্বানি তাঁদের বাসভবনে ঢুকতেই একেবারে হই হই কাণ্ড ৷ বড়দিনের ঠিক আগে মেয়ে বাড়ি ফিরতেই এখন উৎসবের মেজাজ আম্বানি পরিবারে ৷ ইশাকে ওয়েলকাম জানাতে এদিন দারুণভাবে সাজানো হয়েছিল বাড়ি ৷ গত ১৯ নভেম্বর যমজ সন্তানের জন্ম দিয়েছেন ইশা মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ তার এক মাসের কিছুদিন পর বাড়ি ফিরলেন ইশা আম্বানি। ভিডিওতে মুকেশ এবং নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং আকাশ আম্বানি- সহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যদের দেখা গিয়েছে। মুকেশ আম্বানি নিজে মেয়ে ও জামাইকে আনতে গিয়েছিলেন। এদিন বাসভবন ফুল এবং মূর্তি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল।
![]()

More Stories
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন
দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতায় বড় সাফল্য
রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু, অযোধ্যায় পৌঁছল SIT