সোমালিয়া ওয়েব নিউজ: প্রতিবেশী দেশ পাকিস্তানে এক চিকিৎসক ৬০ সন্তানের জনক ৷ এক ব্যক্তি তিনটি বিয়ে করেছেন তাঁর সন্তান সংখ্যা ৬০ ৷ পিতৃত্বের স্বাদ থেকে এখনই বঞ্চিত হতে চাননা এই ব্যক্তি ৷ আরও সন্তানের জন্ম দিতে চান ৷ তাই খুঁজছেন পাত্রী, করবেন বিয়েও ৷ পাকিস্তানের কোয়েত্তা প্রদেশের এক ঘটনাতে সবারই চক্ষু হয়েছে চড়ক গাছ ৷ আলোচ্য ব্যক্তির নাম সর্দার জান মহম্মদ খিলজি গতকালই তাঁর ৬০তম সন্তান ভূমিষ্ঠ হয়েছে ৷ সেই একদিনের ছেলেকে লেপে মুড়ে ঘুরছেন বাবা ৷ মুখ থেকে অনবরত গড়িয়ে পড়ছে হাসি ৷বাড়ুক বংশ তাই চান আরও সন্তান জন্মাক ৷ চিকিৎসক সর্দার জান মহম্মদ খিলজি বন্ধুদের কাছে অনুরোদ জানিয়েছেন পাত্রী খুঁজে দিতে ৷ প্রতীকী ছবি ৷
ব্রিটিশ সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, সঙ্গী খুঁজছেন তিনি ৷ চতুর্থ বিয়ের আগে তাঁর প্রার্থনা এবার আর ছেলে নয়, হোক মেয়ে ৷
গোটা পরিবার নিয়েই থাকতে চান সর্দার ৷ তাঁর তিন স্ত্রীও জানিয়েছেন যে তাঁরা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে প্রস্তুত ৷যাবতীয় স্পটলাইটে এই চিকিৎসক ৷ যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছুঁয়েছে আকাশ সেখানে এই চিন্তা ভাবনা রীতিমত দুঃসাহসের ৷অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ৷ সেখানেই এই ধরনের চিন্তাভাবনা কতখানি যুক্তিযুক্ত সেটাই ভেবে দেখার বিষয়।
![]()

More Stories
প্রকৃতির বিস্ময় — নীল তিমির দুধ জলে মিশে না!
পৃথিবীর সবথেকে দামি কাঠ
ফেলে দেওয়া বীজ থেকে কোটি টাকার ব্যবসা!