সোমালিয়া ওয়েব নিউজ: উত্তরবঙ্গজুড়ে এমন একাধিক এলাকা রয়েছে যার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য ভাষায় বর্ণনা করা কঠিন। এক একটি এলাকার শোভা এক এক রকমের। অনেকে বলেন, উত্তরবঙ্গে এমন অনেক জায়গা রয়েছে যেখানকার নৈস্বর্গিক প্রাকৃতিক শোভা বিশ্বের অন্য যে কোনও প্রান্তের ট্যুরিস্ট স্পটকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এই প্রতিবেদনে উত্তরবঙ্গের এমনই অপূর্ব এক পহাড়ি গ্রামের সন্ধান রইল। ছবির মতো সাজানো অফবিট এই ট্যুরিস্ট স্পটে একবার গেলে মন বাঁধা পড়বেই!
হাতে দিন কয়েকের ছুটি থাকলেই হলো, ঘুরে আসুন দারাগাঁও থেকে। ছোট্ট পাহাড়ঘেরা এই এলাকা এককথায় অনবদ্য। গ্রাম ঘিরে সারি দিয়ে দাঁড়িয়ে পাইন গাছ। পাহাড়ের ঢালের এই গ্রাম থেকে নীচে উঁকি দিলেই নজরে পড়বে সুন্দরী তিস্তা। এঁকে বেঁকে পাহাড়ের খাঁজ বেয়ে বয়ে চলেছে নদী। এই দারাগাঁও গ্রামটি আরও বিখ্যাত হয়েছে সিঙ্কোনা গাছের জন্য। পাহাড়ি গ্রামের পথের ধারে সারি দিয়ে রয়েছে সিঙ্কোনা গাছ। যার ছাল থেকেই তৈরি হয় কালাজ্বরের ওষুধ কুইনাইন। এই এলাকার খুব কাছেই রয়েছে সিঙ্কোনা প্রসেসিং ইউনিট।দারাগাঁওয়ে দাঁড়িযেউই কপাল ভালো থাকলে দেখতে পাবেন মোহময়ী কাঞ্চনজঙ্ঘা। গাঁয়ের আঁকা বাঁকা পথ বেয়ে একটু এগোলেই দেখা মিলবে টাইটানিক ভিউ পয়েন্টের। দাঁড়িয়ে থাকা একের পর এক পাহাড়ের সারি নয়ন জুড়িয়ে দেবে।এখান থেকে চাইলে ঘুরে আসতে পারেন কালিম্পং, লাভা, লোলেগাঁও কিংবা পেডং। গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়তেই পারেন। অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের জন্য রয়েছে ট্রেকিং। চাইলে পছন্দের রুট জেনে নিয়ে ট্রেকিংয়েও বেরোতে পারেন।অপূর্ব এই পাহাড়ি গ্রামে থাকার জন্য একাধিক হোম স্টে পেয়ে যাবেন।
![]()

More Stories
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবস পালিত, স্মরণে তাঁর সংগঠন গঠনের আদর্শ
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন
দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতায় বড় সাফল্য