সোমালিয়া সংবাদ, আরামবাগ: সাধারণ মানুষকে যোগা সম্পর্কে সচেতন করতে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছেন কর্নাটকের মহীশূরের যুবক কৃষ্ণা নায়েক। তিনি পেশায় একজন যোগা শিক্ষক। ইতিমধ্যেই কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ছত্রিশগড়, উড়িষ্যা এই আটটি রাজ্যে পরিক্রমা করা হয়ে গেছে তাঁর। এখনও পর্যন্ত সাড়ে ৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছেন তিনি। কর্ণাটক থেকে এই যাত্রা শুরু করেছিলেন ২০২২ সালের ১৬ অক্টোবর । কয়েকদিন আগেই পা রেখেছে এ রাজ্যে। সোমবার আরামবাগ হয়ে কামারপুকুর পৌঁছান। এলাকার মানুষ তাঁকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেন। মঙ্গলবার কামারপুকুর থেকে রওনা দিলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের দিকে। এরপর হাঁটতে হাঁটতে তিনি যাবেন ঝাড়খণ্ডের জামশেদপুর হয়ে রাঁচিতে। তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন সমাজের সর্বস্তরের মানুষ। কৃষ্ণা জানালেন, যোগ চর্চা সাধারণ মানুষকে ভীষণভাবে সুস্থ রাখে। বিশেষ করে করোনা মহামারীর সময়ে আমরা এটা অনেক বেশি করে উপলব্ধি করি। তখন বুঝতে পারি যে সমস্ত মানুষ যোগ চর্চার মধ্যে ছিলেন তাঁদের মধ্যে করোনা তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি। তবে শুধু করোনা নয়, যে কোন রোগই প্রতিরোধের ক্ষমতা রাখে যোগ চর্চা। আর তাই অল্প বয়সী ছেলেমেয়ে থেকে শুরু করে সকলের মধ্যেই যোগ চর্চা সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আমি সারা দেশ জুড়ে পায়ে হেঁটে বেড়াচ্ছি। প্রতিটি রাজ্যেই আমি যেতে চাই। স্কুল কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের বোঝাচ্ছি। কিন্তু এখন পশ্চিমবঙ্গে গরমের ছুটি পড়ে গেছে। তাই সেটা সম্ভব হচ্ছে না। তবুও একজন মানুষও যদি এ ব্যাপারে সচেতন হয়ে যোগচর্চায় আগ্রহী হয়ে ওঠে তাহলেই আমার এই উদ্যোগ সার্থক হবে।
![]()

More Stories
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ
‘বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই, অভিষেকই ভরাডুবির ১০০ শতাংশ দায়ী, বিজেপি যদি ডাকে পা বাড়াতে দ্বিধা করব না’— বিস্ফোরক গোঘাটের বর্ষীয়ান নেতা মনোরঞ্জন পাল