সোমালিয়া ওয়েব নিউজ : এর আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে ওয়েস্ট ইন্ডিজে সন্ত্রাসবাদী হামলার হুমকি দেওয়া হয়েছিল। এবার বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে ‘লোন উলফ’ আক্রমণের হুমকি দিয়েছে আইএসআইএস-কে। শুরু হওয়ার আগেই এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বকাপে ভারত-পাকিস্তানের (India-Pakistan) হাই ভোল্টেজ ম্যাচে হামলার হুমকি দিয়েছে আইসিস। এমতাবস্থায়, ওই গুরুত্বপূর্ণ ম্যাচে সন্ত্রাসবাদী হামলার হুমকি পেতেই রীতিমতো নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। পাশাপাশি জারি করা হয়েছে উচ্চ সতর্কতাও।প্রাপ্ত তথ্য অনুযায়ী, T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দিয়েছে ISIS সন্ত্রাসবাদী সংগঠনের শাখা প্রতিষ্ঠান ISIS-K। পাশাপাশি, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হামলার হুমকি ভিডিও। যেটি সম্পর্কে অবগত হওয়ার পরেই ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য। পাশাপাশি, চিন্তায় রয়েছেন ক্রিকেট অনুরাগীরাও। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ৯ জুন, সম্পন্ন হতে চলা ভারত-পাকিস্তানে ম্যাচে এই হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে, এই হুমকি পাওয়ার পরই বিষয়টির পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন যে, ইতিমধ্যেই সামগ্রিকভাবে নিরাপত্তা বাড়ানোর জন্য নিউ ইয়র্ক স্টেট পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, স্টেডিয়ামে প্রবেশের সময়ে ট্রেনিং প্রক্রিয়া এবং নজরদারির বিষয়টি আরও কঠোর করার ক্ষেত্রেও নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে পাকিস্তানের একাধিকবার হামলা চালিয়েছে ISIS-K। এমনকি, তারা ভারতেও হামলার হুঁশিয়ারি দিয়েছে। চলতি বছরের মার্চ মাসেই মস্কোয় একটি কনসার্ট হলে তারা হামলা চালিয়েছিল। যেখানে মৃত্যু হয়েছিল কমপক্ষে ১৩০ জনের। এমতাবস্থায়, নাসাউ কাউন্টির প্রান ব্রুস ব্লেকম্যানও সাংবাদিক বৈঠক করে বলেন, যে কোনও ধরণের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর পাশাপাশি, সাধারণ মানুষের কোনো চিন্তা বা ভয় পাওয়ার প্রয়োজন নেই বলেও তিনি জানিয়েছেন। তাঁর মতে, “এই হুমকি-কে গুরুতর হিসেবে বিবেচিত করা হচ্ছে। যদিও, আমরা এই হুমকিতে ভীত নই।” এদিকে, জানা গিয়েছে যে “লোন উলভস” নামক সংগঠনটি এই হুমকি দিয়েছে। তারা ISIS জঙ্গি গোষ্ঠীর সমর্থক। তবে, স্বতন্ত্র সংগঠন হলেও, তারা ISIS-এর নির্দেশেই যাবতীয় কাজ করে থাকে। এমতাবস্থায়, ISIS সরাসরি যোগসূত্র না থাকায় চিহ্নিত করার ক্ষেত্রে গোয়েন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে।
![]()

More Stories
কলকাতা সিটি সেশনস কোর্টে বিশেষ এনআইএ এক্সক্লুসিভ আদালতের উদ্বোধন
৩ আগস্ট ১৪৯২: অজানা পৃথিবীর খোঁজে কলম্বাসের ঐতিহাসিক সমুদ্রযাত্রা
লোকগীতির অমর কণ্ঠ নির্মলেন্দু চৌধুরী: বাংলার মাটির সুরকে যিনি পৌঁছে দিয়েছিলেন বিশ্বদরবারে