সোমালিয়া সংবাদ, গোঘাট: মদের ভাটিতে অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করে দিল পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা। শনিবার ঘটনাটি ঘটেছে গোঘাট-১ নম্বর ব্লকের মথুরা গ্রামে। নেতৃত্বে ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি নিরুপম মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মী এবং গোঘাট ও আরামবাগের দায়িত্বপ্রাপ্ত আবগারি দপ্তরের আধিকারিক সুভাষ হালদার ও অন্যান্য কর্মীরা। তাঁরা এদিন অতর্কিতে ওই গ্রামে অভিযান চালান। তারপর ওই গ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেগুলি নষ্ট করে দেন।
![]()

More Stories
একসময় দিনে ৫৬-৫৭টি বাসের ট্রিপ, আজ কার্যত বাসশূন্য তিরোল! টোটোর দাপট নাকি বাস মালিকদের অনিয়ম, ভোগান্তিতে সাধারণ মানুষ
লুপ্তপ্রায় বাংলার আকাশপ্রদীপ বা স্বর্গবাতি! পূর্বপুরুষের স্মৃতিতে আজও বাঁশের ডগায় জ্বলে ঐতিহ্যের আলো
কুলো বাজিয়ে অলক্ষ্মী বিদায়, গোবরের অলক্ষী নিয়ে বাঁশবাগানে বিসর্জন! দীপাবলির রাতে গ্রামবাংলার এক প্রাচীন লোকাচারে মিশে রয়েছে কত অজানা বিশ্বাস