February 4, 2026

পাকা চুল কালো করা ঘরোয়া প্যাক–

সোমালিয়া ওয়েব নিউজ: দূষণ, চিন্তা, ফাস্টফুড, জাঙ্ক ফুড ইত্যাদির কারণে অল্প বয়সে অনেকেরই চুল পেকে যাচ্ছে। কেমিক্যালযুক্ত হেয়ার কালার সকলেই ব্যবহার করছেন। কিন্তু এর ক্ষতিকারক দিক অনেক। আমরা অজান্তেই তা ব্যবহার করে চলেছি। কেমিক্যাল হেয়ার কালারে অ্যামোনিয়া থাকে। যা থেকে অ্যালার্জি, এমনকি বেশিদিন ব্যবহার করলে চুলের স্বাস্থ্য খুবই খারাপ এবং স্কিনের ক্যান্সার পর্যন্ত হতে পারে। জেনে নিন কিছু ঘরোয়া চুল কালো করার উপায়।

দু’চামচ হেনা পাউডার, এক চামচ শিকাকাই পাউডার ভাল করে মিশিয়ে সারারাত রেখে দিন। পরের দিন এই পেজটির সাথে একটি ডিম আর এক চামচ দই ভালো করে মিশিয়ে নিন। এবার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভাল করে মেখে নিন। এক ঘন্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহের নির্দিষ্ট দিনে একবার ব্যবহার করুন।
এর সাথে সাথে পরিমিত এবং পুষ্টিকর খাবার খান। চিন্তা কম করুন।

Loading