সোমালিয়া সংবাদ, আরামবাগ: কোভিড বিধি মেনে এবার আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল ঈদের নামাজ। বেশিরভাগ জায়গায় মসজিদ বা কোন ফাঁকা জায়গায় ছোট ছোট জামাত অনুষ্ঠিত হয়। তবে সেখানেও হাতেগোনা কয়েকজন নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই নামাজ পাঠ হয়। কোথাও আবার বাড়ির সদস্যরা নিজেদের মধ্যেই নামাজ পাঠে অংশগ্রহণ করেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মসজিদের ইমাম ও পীরজাদাদের সম্বর্ধনা জানানো হয়। তাঁদের হাতে পুষ্পস্তবক ও মিষ্টি তুলে দেওয়া হয়।
![]()

More Stories
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা