সোমালিয়া ওয়েব নিউজ: তারকেশ্বরে বিধায়কের হাত ধরে নাইটা মালপাহাড়পুর অঞ্চলে তৃণমূলে যোগ ২১০ বিজেপি কর্মীর। পাশাপাশি আজ বিশ্ব রক্তদান দিবসে রক্তদান শিবির আয়োজন করা হয় যেখানে স্বেচ্ছায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন কোভিড প্রোটোকল মেনে । আজ আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। দলীয় সূত্রে জানা গেছে তারকেশ্বর নাইটা মালপাহারপুর পঞ্চায়েত এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগ দেন।পুনরায় তারা আবার তৃণমূলে ফিরে আসেন। নাইট মালপাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়,উক্ত অনুষ্ঠানে বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করেন ২১০ জন বিজেপি কর্মী। এই মহতী রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, তারকেশ্বর পুরসভার পৌর প্রশাসক স্বপন সামন্ত, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরদৌস পারভীন সহ-সভাপতি প্রদীপ সিংহ রায়, নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুনা মাঝি উপপ্রধান মনিরুল ইসলাম ওরফে আকাশ, পঞ্চায়েতের সঞ্চালক সইদুল মোল্লা, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ তারকেশ্বরের তৃণমূল কংগ্রেসের ব্লক টাউনের নেতৃত্বরা ।
![]()

More Stories
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল
ভুলতে বসা সুরের মানুষ— শেষ গান ‘ওগো বন্ধু বিদায়’ আজও ভাসায় চোখের জল”