সোমালিয়া ওয়েব নিউজঃ ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বিজাপুর ও সুকমা জেলায় আজ মোট ৫১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এদের মাথার উপর মিলিয়ে পুরস্কারের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ৬১ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিজাপুর জেলায়ই ২০ জন মহিলা সহ মোট ৩০ জন মাওবাদী অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তারা পুলিশ ও সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। বাকি মাওবাদীরা সুকমা জেলায় একইভাবে আত্মসমর্পণ করেছে।
নিরাপত্তা বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরে চলা যৌথ অভিযান, উন্নয়নমূলক উদ্যোগ এবং পুনর্বাসন নীতির ফলে বহু মাওবাদী সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে সাধারণ জীবনে ফিরতে আগ্রহ দেখাচ্ছে। আত্মসমর্পণকারী মাওবাদীদের সরকারি নীতি অনুযায়ী পুনর্বাসন, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পুলিশের মতে, এই আত্মসমর্পণ বস্তার অঞ্চলে মাওবাদী কার্যকলাপ কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যতে আরও সদস্য মূলস্রোতে ফিরবে বলে আশা করা হচ্ছে।

![]()

More Stories
বাংলা ভাষার মর্যাদার প্রশ্নে আত্মত্যাগ—রাজেশ ও তাপসের স্মৃতিতে আজও ফিরে আসে দাড়িভিটের সেই দিন
পড়ুয়াদের পুষ্টিকর খাবারে জোর, মিড-ডে মিলের পরিধি বাড়াচ্ছে রাজ্য
রাজ্যে প্রথমবার PM বিশ্বকর্মা কর্মসূচি, কলকাতায় ৩ হাজার উপভোক্তাকে টুল কিট ও ঋণের চেক