সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: বৃষ্টির জল জমে অস্থায়ী বন্যা, সমাধানে এগিয়ে এলেন প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর এবং পৌর প্রশাসক, দাঁড়িয়ে থেকে পাম্পিং মেসিনের সাহায্যে সেই জল বাইরে বার করার ব্যবস্থা করলেন, গত দু-তিন দিনের লাগাতার বৃষ্টিতে তারকেশ্বর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাছারী মাঠ এলাকায় কিছুটা অংশ বৃষ্টির জল জমে জলমগ্ন হয়ে পড়ে, দূর্ভোগের মুখে পড়েছে এলাকার ১২, ১৩ টি বাড়ির মানুষ,তাদের বাড়ির বাইরে বেরোনো সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এলাকায় অস্থায়ী বন্যা সৃষ্টি হয়, সমাধানে আজ প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর রিতা মন্ডল ও পৌর প্রশাসক স্বপন সামন্ত সেখানে উপস্থিত হন, সেখানকার মানুষদের সাথে সরাসরি কথা বলে তাদের আশ্বাস দেন এবং পাম্পের মেশিনের সাহায্যে সেই জল বের করার ব্যবস্থা করলেন, পাশাপাশি তিনি জানান যে এই এলাকার অনেকটা অংশ নিচু হওয়ায় এই সমস্যা,অনেক পূর্বে এলাকার মানুষরা বাড়ি বাড়ি করেছেন কিন্তু পাশের রাস্তা এবং ড্রেনের লেভেল মেন্টেন না করে ফলে এই সমস্যার সৃষ্টি হচ্ছে ,কিছুদিন আগে ইঞ্জিনিয়ারদের প্লানে একটা আমরা ড্রেনের ব্যবস্থা করেছিলাম কিন্তু জল সেই ভাবে বের হয়নি এবং অনেকে কমন ওয়াল করে জায়গা না ছেড়ে বাড়ি করার জন্যই এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে,আমরা আগামী দিনে আন্ডার ড্রেনেজ ব্যবস্থা করব কিন্তু তার জন্য জায়গা দরকার যা কেউ দিতে চাইছে না ,যদিও কেন্দ্রীয় একটি সংস্থার মাধ্যমে আগামী দিনে তারকেশ্বরের সমস্ত পৌর এলাকায় উন্নত মানের আন্ডারপাসিং ড্রেনেজের ব্যবস্থা করা হবে,বর্তমানে তার জরিপের কাজ চলছে, আশা করি আগামী বছরের মধ্যে তার কাজ শুরু হয়ে যাবে এবং আগামী দিনে তারকেশ্বরের মানুষ এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বলে তিনি জানান।
![]()

More Stories
অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ বিরোধী বার্তা প্রধানমন্ত্রীর
চৈত্র শেষের নীলকণ্ঠ বন্দনা: গাজন ও চড়ক পূজার শাস্ত্রীয় ও লৌকিক মাহাত্ম্য
সারাদিনের খবর এক নজরে