সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সাতদিনব্যাপী মাক্স, স্যানিটাইজার বিতরণ কর্মসূচি শুরু হলো আজ, সোমবার থেকে তারকেশ্বর বিধানসভার পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকায় মানুষের জন্য সাত দিন ব্যাপী মাক্স ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি শুরু হলো আজ, আজ এই কর্মসূচির প্রাক্কালে উপস্থিত হয়েছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহরায়, তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রূমা বিশ্বাস, উপপ্রধান আশিষ সামন্ত, পঞ্চায়েত সদস্য হেমন্ত পান্ডে ,তৃণমূল নেত্রী সুমনা ঘোষ ,এলাকার বিশিষ্ট সমাজসেবী সৌগত পাল ,শ্যামল দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ,এদিন দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠান সূচনার পর এলাকার কয়েকটি বাড়িতে তাদের পরিবারের হাতে মাক্স ও স্যানিটাইজার এর একটি করে প্যাকেট তুলে দেন, পাশাপাশি তিনি বলেন যে এলাকার যে সকল মানুষ তৃণমূলকে ভোট দেয়নি তাদের ও সাহায্য করছে আমাদের সরকার,দেখুন আজ আমাদের সরকারের পক্ষ থেকে এলাকার সকলের হাতে তুলে দেয়া হচ্ছে মাক্স স্যানিটাইজার,এটাই তৃণমূল, তাই আগামী দিন সব বিভেদ ভুলে মা মাটি মানুষের সরকারের হাত শক্ত করুন এবং বর্তমানে করোণা মহামারী থেকে বাঁচতে মাক্স এবং স্যানিটাইজার ব্যবহার করুন, পরিষ্কার-পরিচ্ছন্ন জামাকাপড় পড়ুন, সেটা নতুন না হলেও চলবে কিন্তু পরিষ্কার জামা কাপড় পড়ুন, সকলে সুস্থ থাকুন ভালো থাকুন, পঞ্চায়েতের উপপ্রধান আশিষ সামন্ত বলেন আমাদের বিধায়ক এর নির্দেশ এবং উদ্যোগে আজ থেকে এলাকার বাড়ি বাড়ি মাক্স ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি শুরু হলো চলবে আগামী সাতদিন,আমাদের পঞ্চায়েতের ১৬ টি বুথে প্রত্যেকদিন ৩০০ থেকে ৫০০ টি পরিবারের হাতে এই মাক্স ও স্যানিটাইজার তুলে দেওয়া হবে এবং পাশাপাশি সকল মানুষকে বলবো মহামারী থেকে বাঁচতে মাক্স এবং স্যানিটাইজার ব্যবহার করুন এবং যতটা সম্ভব নিরাপদে থাকুন ও সুস্থ থাকুন।
![]()

More Stories
আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড জিতল গোঘাটের রঘুবাটির খুদে শিল্পী অদিতি
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল