সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: তারকেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও যোগ দান কর্মসূচী । তারকেশ্বর পিয়াসাড়া বাজার এলাকায় এক মহতী রক্তদান শিবির এর পাশাপাশি দুজন ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্য থেকে বিমুখ হয়ে চলে যাওয়া পর পুনরায় আজ তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়ের হাত ধরে যোগদান করলেন তৃণমূল ছাত্র পরিষদে । উক্ত এই রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাদা রক্তদান করেন । উল্লেখ্য এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্বুদ্ধ দত্ত, তারকেশ্বরের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অশোক হাজরা, তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরদৌস পারভীন, তারকেশ্বর টাউনের যুব সভাপতি অনুপ পন্ডিত, তারকেশ্বর সংখ্যালঘু সেলের টাউন এর সভাপতি জামিল আক্তার, নাইটামাল পাহাড়পুর অঞ্চলের প্রধান অরুনা মাঝি,আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব ঘোষ, নাইটা মালপাহারপুর অঞ্চলের সঞ্চালক শহিদুল মোল্লা, তারকেশ্বর ব্লক ছাত্র পরিষদের সভাপতি শেখ মুজাম আলী সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক ও অন্যান্য শাখা সংগঠন এর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন ।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ