সোমালিয়া সংবাদ, আরামবাগ: প্রায় দেড় মাস পর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে যাত্রীবাহী বাস, ট্রেকার, অটো, টোটো চলাচল। কিন্তু প্রথম দিনে যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল খুবই কম। এর ফলে দীর্ঘদিন পর যাঁরা বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়েছিলেন তাঁরা সমস্যায় পড়েন। বাসের অভাবে তাঁদের অনেকেই অটো, টোটো ও চার চাকার গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন। আরামবাগ মহকুমা বাস ড্রাইভার এন্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, প্রথম দিন বলে বেশি বাস চলাচল করেনি। আরামবাগ শহর থেকে বিভিন্ন রুটে ১৫টির মতো গাড়ি চলাচল করেছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তিনি জানান, সরকারি নির্দেশ অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করছে। অন্যদিকে এদিন আরামবাগ থেকে পাঁচটি সরকারি বাস কলকাতার মধ্যে যাতায়াত করেছে বলে জানা গেছে।
![]()

More Stories
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা
আরামবাগের কালিপুর মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মোৎসব