সোমালিয়া সংবাদ, গোঘাট: কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ সংলগ্ন লক্ষ্মীজলায় চিরাচরিত প্রথা অনুযায়ী রথযাত্রার দিন মঠের সাধু-সন্ন্যাসীরা একযোগে ধান রোপন শুরু করলেন। শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রে জানা গেছে, শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন তাঁর দেশের বাড়ি দেরেপুর গ্রাম ছেড়ে কামারপুকুরে আসেন তখন তাঁর বন্ধুস্থানীয় সুখলাল গোস্বামী লক্ষ্মীজলায় প্রায় দু’বিঘে জমি তাঁকে দান করেছিলেন। ক্ষুদিরাম প্রতিবছর নিজে ধান রোপণের কাজ শুরু করতেন। তারপর কৃষকরা বাকি ধান রোপন করতেন। এ বিষয়ে মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজী মহারাজ বলেন, ‘সেই রীতি অনুসারে প্রতিবছর একটি শুভদিন দেখে মঠের সাধু-সন্ন্যাসীরা প্রথম দিন ধান রোপণের কাজ শুরু করেন। তারপর চাষিরা লক্ষ্মীজলার এই দু’বিঘে সহ মঠের ৭০-৮০ বিঘে জমিতে ধান রোপন করেন।
![]()

More Stories
চাকরি ছাড়লেন ভুয়ো তপশিলি জাতি শংসাপত্রের অভিযোগ থাকা সহকারী অধ্যাপক হৃদয় দালাল, প্রশাসনিক তদন্তের মাঝেই পদত্যাগ
তারকেশ্বরে জনসমুদ্র, ৭০ পেরোনো মায়া দেবীর পদচারণায় ধরা পড়ল আশার গল্প
‘গরিবের পোস্ত’ তিল চাষে আশার আলো, তবে আগাছার দাপটে চিন্তায় কৃষক