August 17, 2026

১০ লক্ষাধিক টাকার মূল্যের কাঠ বাজেয়াপ্ত করল সিঙ্গুর থানার পুলিশ

সোমালিয়া ওয়েব নিউজ: গোপনসুত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ চুরি যাওয়া ১০ লক্ষাধিক টাকার মূল্যের কাঠ বাজেয়াপ্ত করল হাওড়ার একটি কাঠের মিল থেকে। ঘটনায় মোট আটজন কে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের এদিন চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, গত ১১ ই জুন সিঙ্গুরের পুরষোত্তমপুর এলাকার একটি কাঠের মিল থেকে চুরি করে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। এরপর সিঙ্গুর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে, আজ ভোররাতে হাওড়ার কোনা এলাকার একটি কাঠের মিল থেকে কাঠ সহ ধৃতদের পাকড়াও করেছে। গ্রেফতার হওয়া দুষ্কৃতীরা সকলেই হাওড়া ও লিলুয়া এলাকার বাসিন্দা। ধৃতরা সিঙ্গুরের চুরি যাওয়া কাঠের মিলে শ্রমিক ছিল।

Loading