সোমালিয়া ওয়েব নিউজঃ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত (PM-JAY) কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আজ দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন National Health Authority এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ দেশের ৩৬তম রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আয়ুষ্মান ভারত প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেনজগৎ প্রকাশ নাড্ডা সহ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা। এই চুক্তির মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ কেন্দ্রের বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা মূলত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলিকে বার্ষিক স্বাস্থ্যবিমা সুরক্ষা প্রদান করে। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে নগদহীন চিকিৎসার সুবিধা এই প্রকল্পের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তির ফলে দেশের সর্বত্র সমান স্বাস্থ্যসেবার লক্ষ্যে কেন্দ্রের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল।


![]()

More Stories
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল
পাঁচ বছরে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রক