সোমালিয়া সংবাদ, খানাকুল: দ্বারকেশ্বর নদের বাঁধ ভেঙে প্লাবিত হল খানাকুল-১ নম্বর ব্লকের কিশোরপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশকিছু গ্রাম। শনিবার দুপুরে স্থানীয় বন্দিপুর গ্রামের কালিতলা এলাকায় বাঁধ ভেঙে যায়। উল্লেখ্য, শুক্রবার রাত থেকেই এলাকার মানুষজন বাঁধ যাতে না ভাঙে তার জন্য পাহারা ও মেরামতির কাজ করছিলেন। কিন্তু বৃষ্টির জলের পাশাপাশি বিভিন্ন জলাধার থেকে ছাড়ায় জল নদীর বিপদসীমার উপর বইতে থাকে। বেশ কিছুক্ষণ বাঁধের উপর দিয়ে জল ছুটতে থাকে খানাকুলের বিভিন্ন এলাকায়। দুপুরের দিকে বাঁধে ধস নেমে জল ঢুকতে শুরু করে। এর ফলে বন্দিপুর , নিরঞ্জনবাটি, মদনবাটি সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয় মানুষ জলবন্দীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল নেতা-কর্মী এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দল। খানাকুলের বন্দিপুরে বাঁধ ভেঙে প্লাবিত জলে পড়ে গিয়ে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। মৃতের নাম সৌরভ প্রামানিক। ঘটনাটি ঘটেছে খানাকুলের কিশোরপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মদনবাটি গ্রামের শিবতলায়। জানা গেছে, পরিবারের লোক যখন জিনিসপত্র বাঁচাতে ব্যস্ত ছিলেন তখনই শিশুটি বাড়ির সামনে বন্যার জলে পড়ে যায়। এরপর তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অন্যদিকে সন্ধের পর খানাকুলের ধান্যঘোরী গ্রাম পঞ্চায়েতের বন্দর মাইতি পাড়ায় ভেঙে গেল রূপনারায়ন নদের বাঁধ। এর ফলে প্লাবিত হল খানাকুল দু’নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। অন্যদিকে আরামবাগের মায়াপুর, বৃন্দাবনপুর, কীর্তিচন্দ্রপুর দ্বারকেশ্বর নদীর জলে প্লাবিত হয়েছে। তবে আরামবাগ পুরসভা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে তাদের খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। গোঘাটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার।
![]()

More Stories
নেশামুক্ত অভিযানে ২৫ কোটি মানুষের কাছে সচেতনতা প্রচার: লোকসভায় জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বিরেন্দ্র কুমার
গৃহ পরিচারিকাদের ন্যূনতম মজুরি: ‘মৌলিক অধিকার’ মানতে নারাজ সুপ্রিম কোর্ট
এবছরের পদ্ম পুরস্কার ঘোষণা, ১৯ জন মহিলা ও ১৬ জন পাচ্ছেন মরণোত্তর সম্মান