সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগ পুরসভা নির্বাচনে ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার আরামবাগ মহকুমা তৃণমূল কার্যালয়ে এই ইস্তাহার প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানা, জেলা মহিলা সভানেত্রী শিখা দোলুই, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহরায় ছাড়াও দলীয় প্রার্থীরা। ইস্তাহার প্রকাশ করে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান জয়দেব জানা বলেন, বিরোধী দলগুলি সবকটি ওয়ার্ডের প্রার্থীই দিতে পারেনি। তারা আবার পুরবোর্ড গঠন করবে বলে দাবি করছে। কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে এবং তাঁর যে চিন্তাধারা রয়েছে তার মাধ্যমে আমরা একটা কথাই বলতে চাই, তৃণমূল ঊনিশে ঊনিশ আর বিজেপি ফিনিশ। প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, উন্নয়ন করা আমাদের ধর্ম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন প্রতিটা মুহূর্ত মানুষের পাশে থেকে কাজ করতে হবে। আর সেই কথাকে মাথায় রেখেই আমরা আরামবাগকে আরও সুন্দর করে তুলব। মানুষ যাতে কোন অসুবিধায় না পড়ে সবসময় সেদিকে আমরা লক্ষ্য রাখব। প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী বলেন, মমতা ব্যানার্জির উন্নয়ন ও চিন্তাধারার ফলেই আজ আরামবাগ রেলের মানচিত্রের যুক্ত হয়েছে। এছাড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ট্রেনিং কলেজ, বৈদ্যুতিক চুল্লি, অক্সিজেন বটলিং প্লান্ট, ভবঘুরে ভবন ইত্যাদি আরামবাগের গর্ব। আরামবাগ পুরসভার আটটি খেলার মাঠে রাত্রিকালীন খেলার সুবিধার জন্য আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ৪৫টি বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে। আগামী দিনেও মমতা ব্যানার্জির চালু করা কোন প্রকল্প থেকে আরামবাগের মানুষ যাতে কোনভাবে বঞ্চিত না হয় সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখব। যাদের নিজস্ব জায়গা নেই তাদেরকেও মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির ‘বাংলার বাড়ি’ প্রকল্পে যাতে সে ব্যবস্থা করা যায় তা আমরা সুনিশ্চিত করব।
![]()

More Stories
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল
ভুলতে বসা সুরের মানুষ— শেষ গান ‘ওগো বন্ধু বিদায়’ আজও ভাসায় চোখের জল”