সোমালিয়া সংবাদ, হরিপাল: আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ ছয় জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হরিপাল থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে হরিপালের সিপাইগাছি এলাকার একটি শ্মশানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই ছয় দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, দু রাউন্ড কার্তুজ, ভোজালি, গ্যাস কাটার সহ একাধিক অস্ত্রশস্ত্র।
পুলিশ জানিয়েছে, ছ’জন দুষ্কৃতীর মধ্যে রাজিবুল মন্ডল, ইকবাল শেখ ও সাজিবুল মন্ডল এদের তিন জনের বাড়ি নদীয়া জেলার কালিয়াগঞ্জ থানা এলাকায়। ফুলা আহমেদ শেখের বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকায় এবং মন্টু বাউড়ি ও সুরজ বাগের বাড়ি হরিপাল থানা এলাকায়। রবিবার তাদের চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ