সোমালিয়া সংবাদ, হুগলি: ভামের অত্যাচারে অতিষ্ঠ রবীন্দ্রভবন কর্তৃপক্ষ। তাই শেষমেশ ভাম ধরার ব্যবস্থা করে ফেললো পৌর প্রশাসন। রীতিমতো খাঁচা তৈরি করে রবীন্দ্রভবনের বিভিন্ন জায়গায় খাঁচা বসানোর ব্যবস্থা করে পৌরসভা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার রিষড়া পৌরসভার রবীন্দ্রভবনে। জানা গিয়েছে, ভাম ধরার জন্য রিষড়ার রবীন্দ্রভবনে বসানো হয়েছে খাঁচা। নতুন করে তৈরি হচ্ছে রবীন্দ্রভবনটি। ভবনের কাজ প্রায় শেষের মুখে। কিন্তু বাধ সেজেছে ভাম। এই বিষয়ে পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান, এক মাসের মধ্যেই রিষড়া পৌরসভা পরিচালিত রবীন্দ্রভবনটি নতুন করে গড়ে তোলার কাজ প্রায় শেষ হয়ে যাবে। কিন্তু এখানে বেশকিছু বড় বড় ভাম এসে রবীন্দ্রভবনের অনেকটাই নষ্ট করে দিয়েছে। এর ফলে আবার নতুন করে সেই কাজগুলোকে করতে হচ্ছে। এই ভাম ধরার জন্য বন বিভাগের আধিকারিকদের আনা হয়েছে এবং তাঁরাই তিনটি খাঁচা রেখে গিয়েছেন। ইতিমধ্যেই দুটি ভাম ধরা পড়লেও বাকি ভাম ধরবার চেষ্টা করেছেন তাঁরা। ভাম মুক্ত হলেই আমারা আবার নতুন করে কাজ শুরু করব। এক মাসের মধ্যেই জন সাধারণের জন্য রবীন্দ্রভবন খুলে দেওয়া হবে।
![]()

More Stories
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা