সোমালিয়া ওয়েব নিউজ: কান – এ দেশের মুখ উজ্জ্বল করলেন এক বাঙালি পরিচালক শৌনক সেন। তাঁর পরিচালনায় তৈরি হয়েছে একটি তথ্যচিত্র। ছবির নাম, ‘অল দ্যাট ব্রিদস’। একমাত্র ভারতীয় ছবি হিসেবে ২০২২ সালের ‘ল’ওয়েল ডি‘অর’ পুরস্কারে ভূষিত হয়েছে এই তথ্যচিত্র। যার নির্মাতা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাঙালি ছাত্র শৌনক সেন। জানা গিয়েছে, দিল্লির প্রত্যন্ত গ্রাম ওয়াজিরাবাদে একটি পরিত্যক্ত বেসমেন্টে থাকেন দুই ভাইবোন। মহম্মদ সৌদ এবং নাদিম শাহজাদ। তাঁদের জীবন ঘিরেই এগোয় ছবির কাহিনি। তবে সবচেয়ে আকর্ষণীয় মহম্মদ এবং নাদিমের অদ্ভুত নেশা। আহত পাখি, বিশেষত কালো চিল উদ্ধার করে শুশ্রূষা করেন তাঁরা। তাঁদের এই নেশাই ছবির আকর্ষণ বাড়ায়। কান-এ বিশেষ প্রদর্শন বিভাগে ‘অল দ্যাট ব্রিদস’-এর প্রিমিয়ার হয়েছিল। ৯০ মিনিটের তথ্যচিত্র সেখানেই বিচারকদের মন জয় করে নেয়। পোল্যান্ডের চিত্র পরিচালক অ্যাগনিয়েস্কা হল্যান্ড, মরক্কোর লেখক তথা নির্দেশক হিশাম ফালা ছাড়াও বিচারকমণ্ডলীতে ছিলেন খ্যাতনামী সাহিত্যিক, অভিনেতা এবং সাংবাদিক। সবমিলিয়ে শৌনকের এই সাফল্যে গর্বিত সারা ভারতবর্ষ।
![]()

More Stories
কলকাতা সিটি সেশনস কোর্টে বিশেষ এনআইএ এক্সক্লুসিভ আদালতের উদ্বোধন
৩ আগস্ট ১৪৯২: অজানা পৃথিবীর খোঁজে কলম্বাসের ঐতিহাসিক সমুদ্রযাত্রা
লোকগীতির অমর কণ্ঠ নির্মলেন্দু চৌধুরী: বাংলার মাটির সুরকে যিনি পৌঁছে দিয়েছিলেন বিশ্বদরবারে