February 4, 2026

কাশ্মীরে সেনাবাহিনী ও জঙ্গি গুলির লড়াই, নিকেশ চার লস্কর জঙ্গি

সোমালিয়া ওয়েব নিউজ: উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। সেনাবাহিনী ও জঙ্গির মধ্যে গুলির লড়াই। কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল চার লস্কর জঙ্গি। ফলে উপত্যকায় নিহত জঙ্গির সংখ্যা দাঁড়াল পাঁচ জনে। ওই পাঁচ জনই পুলিশকর্মী ও ভিন্ রাজ্যের শ্রমিকদের হত্যায় জড়িত বলে দাবি জম্মু-কাশ্মীর পুলিশের। চলতি বছরে এখনও পর্যন্ত বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে নিহত হয়েছে ১০০ জন জঙ্গি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলওয়ামার ড্রাবগামে জঙ্গি গতিবিধির খবর পেয়ে শনিবার অভিযানে নামে বাহিনী। জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে তিন স্থানীয় লস্কর জঙ্গি নিহত হয়। পুলিশের দাবি, নিহতদের মধ্যে জুনেইদ আহমেদ শিরগোজরি পুলওয়ামার গাডুরা, ফজ়িল নাজ়ির বাট ড্রাবগাম ও ইরফান আহমেদ মালিক পুলওয়ামার আরাবল নিকাসের বাসিন্দা। তিন জনের বিরুদ্ধেই বাহিনীর উপরে হামলা-সহ বিভিন্ন জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ছিল। ১৩ মে পুলিশকর্মী রেয়াজ় আহমেদ বাটকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। পুলিশের দাবি, জুনেইদ শিরগোজরি ও তার সঙ্গী আবিদ হাসান শাহই রেয়াজ়কে খুন করেছিল। ৩০ মে বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় আবিদ হাসান শাহ। পুলিশের আরও দাবি, ২ জুন চাদুরায় ভিন্‌ রাজ্যের শ্রমিকদের উপরে হামলাতেও জড়িত ছিল জুনেইদ। ওই হামলায় এক শ্রমিক নিহত হন। আহত হন আরও কয়েক জন। নিহত জঙ্গিদের কাছ থেকে দু’টি এ কে-৪৭ রাইফেল ও একটি পিস্তল ও গোলাবারুদউদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পযন্ত এই ধরনের অভিযান নাকি জারি থাকবে।

Loading