সোমালিয়া সংবাদ, আরামবাগ: ওয়ার্ডের বাসিন্দাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বিজয়া দশমী উপলক্ষে নিজের হাতে মিষ্টিমুখ করালেন তৃণমূল কাউন্সিলর। আর নিজেদের দরজায় কাউন্সিলরকে পেয়ে আপ্লুত ওয়ার্ডের বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে সেরকমই দৃশ্য দেখা গেল আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রত্যেকের বাড়িতে পৌঁছে গেলেন। বাসিন্দাদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দিয়ে সম্বর্ধনা জানালেন। আর খাওয়ালেন লাড্ডু। সঙ্গে ছিলেন তৃণমূল যুবনেতা শেখ বেলাল, তৃণমূল ছাত্রনেতা হেমন্ত পাল সহ অন্যান্যরা দলীয়কর্মীরা। আরামবাগ পুরসভার ১৯টি ওয়ার্ডের মধ্যে এই ৬ নম্বর ওয়ার্ডটি জনসংখ্যার বিচারে সবচেয়ে বড়। এই ওয়ার্ড থেকে এবার বিপুল ভোটে জয়ী হয়েছিলেন কাউন্সিলর স্বপন নন্দী। এদিন পরের বাসিন্দাদের বাসিন্দাদের মিষ্টিমুখ করানোর পর তিনি বলেন, সারা বছরই আমি সাধারণ মানুষের পাশে থাকি। নিজের এই ওয়ার্ডেও পাড়া বৈঠকের মাধ্যমে নিয়মিত সকলের খোঁজ খবর নিই। নিজে উপস্থিত থেকে তাঁদের সুবিধা অসুবিধার কথা শুনি। এ বছর ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দিয়েছে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী এবার দুর্গাপুজো উপলক্ষে ধন্যবাদ জ্ঞাপন বিশেষ শোভাযাত্রা ও কার্নিভালের আয়োজন করেছিলেন। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতোই আমরা সকলের কাছে গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। সেই উপলক্ষে মিষ্টিমুখও করাচ্ছি। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথা শুনে নিচ্ছি। অন্যদিকে কাউন্সিলর নিজে বাড়িতে হাজির হয়ে বিজয়ার শুভেচ্ছা জানানোই ওয়ার্ডের বাসিন্দারা খুবই খুশি। তাঁরা বলেন, উনি নিজে এসে এভাবে মিষ্টিমুখ করাবেন আমরা ভাবতে পারিনি। খুবই ভাল লাগছে।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ